লেনদেনের পাশাপাশি গেম খেলার সুবিধা চালু হলো বিকাশ অ্যাপে। আর সেরা ১০ গেমারকে একটি করে আইফোন এসই উপহার দেয়ার ঘোষণা দিয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি। এজন্য অ্যাপটিতে যুক্ত করা হয়েছে রোমাঞ্চকর মোবাইল গেম- ‘বার্ড গেম’।
গেম খেলার সেবা চালু হওয়া উপলক্ষে আজ ২১ জুলাই থেকে এই উপহার ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ জুলাই রাত ১১.৫৯ পর্যন্ত ‘বার্ড গেম’ গেম খেলে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী ১০ জনকে আইফোন এসই হস্তান্তর করা হবে।
বিকাশ লেগোর ‘পাখিটা’ কে ট্যাপ করে বিপদ এড়িয়ে পয়েন্ট সংগ্রহ করে এগিয়ে যাওয়ার এই মজার খেলায় প্রথম পর্যায়ে গ্রাহকের জন্য ১০টি ‘ফ্রি লাইফ’ থাকবে। খেলায় পর্যায়ক্রমে লাইফ হারালে আবার শুভেচ্ছা মূল্য ১ টাকায় নতুন ১০টি লাইফ কিনতে পারবেন গ্রাহক। একবার লাইফ কেনার পরে আবার লাইফ কিনতে দুই মিনিটের একটা সর্বনিন্ম বিরতি প্রয়োজন হবে।
বিকাশ অ্যাপের মূল মেনুর ‘মোর’ অপশন থেকে অথবা ব্যানার থেকে ক্লিক করেই গেম আইকন পাবেন গ্রাহক। ট্যাপ করে পরের ধাপে গিয়েই গেম খেলা শুরু করতে পারবেন। একজন গ্রাহক উল্লেখিত সময়ের মধ্যে যতবার ইচ্ছা ততবার গেম খেলার সুযোগ পাবেন। একবার খেলার পর যে পয়েন্ট সংগৃহীত হবে তা জমা থাকবে। ক্যাম্পেইন শেষে সবমিলিয়ে পয়েন্ট হিসাব করা হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দশজনের পয়েন্ট এবং নিজের অবস্থান অ্যাপেই দেখতে পাবেন গ্রাহক। গেম খেলার নিয়মসমূহ অ্যাপের ভেতরেই দেয়া থাকবে। বিকাশের অফিসিয়াল
ফেসবুক পেজে ক্লিক করে গেমের শর্তগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গ্রাহক।
ক্যাম্পেইন শেষে বিকাশ অ্যাপে পেমেন্ট করে লাইফ কেনার জন্য ব্যবহৃত সকল গ্রাহকের সকল অর্থ মানবহিতৈষী সংগঠন বিদ্যানন্দকে জনকল্যাণমূলক কাজের জন্য অনুদান হিসেবে দেয়া হবে।